শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

ফুলপুরে গৃহবধূ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান
ফুলপুর (ময়মনসিংহ) থেকে>

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আবুল কাশেম উঝার মেয়ে, গৃহবধূ খোদেজা আক্তার সুমিকে যৌতুকের দাবিতে পুড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে সুমির ঘাতকদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসী। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রধান করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা গৃহবধূ সুমিকে যৌতুকের দাবিতে পুড়িয়ে হত্যাকারী ঘাতক স্বামী বিল্লাল হোসেন (২৫), শাশুড়ি কুলসুম বেগম (৫০), শ্বশুর হাসু মিয়া ও রাসেলের সুষ্ঠু বিচার ও ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই স্বামী বিল্লাল যৌতুকের দাবিতে স্ত্রী সুমিকে মারধর করে এবং একপর্যায়ে শরীরে পেট্রল জাতীয় রাসায়নিক দ্রব্য ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েক দিন কষ্ট ভোগার পর ১৫ জুলাই সুমি মৃত্যুবরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ