শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ অসুস্থ হয়ে কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন।সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সোমবার সকালে রাজকীয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৪ বছর বয়স্ক সৌদি বাদশাহ গলব্লাডারের সমস্যায় ভোগছেন। তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মেডিকেল টেস্ট করা হবে।

উল্লেখ্য, প্রায় ৮৪ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ