শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির আহ্বান ওআইসি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। এ লক্ষ্যে সংস্থাটি জাতিসংঘ এবং রেডক্রসের আন্তর্জাতিক কমিটিকে অবৈধ রাষ্ট্রটির কারাগারে করোনার সংক্রমণ এড়াতে বিষয়টির ওপর জোর দেয়ার অনুরোধ জানায়।

সোমবার (২১ জুলাই) বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্লাটফর্ম ওআইসি এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ ও রাষ্ট্রীয় আইনে নিরপরাধ বন্দীদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বন্দীরা যাতে পূর্ণ মানবাধিকার পায় এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত অত্যাচার বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগেরও অনুরোধ জানায় ৫৩ টি মুসলিম দেশের সম্মিলিত এই সংস্থা।

ওআইসি ইসরায়েলকে তাদের কারাগারে কয়েক হাজার ফিলিস্তিনি বন্দীর মৃত্যুর জন্য দায়ি করে। সংস্থার দাবি, দখলদার রাষ্ট্রটি বরাবরই বন্দীদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করে আসছে।

গত ১২ জুলাই কামাল আবু আ'র নামের ৪৬ বছর বয়সী এক ফিলিস্তিনি বন্দী ইসরায়েলের কারাগারে করোনা আক্রান্ত হওয়ার পর তাদের মুক্তির বিষয় সামনে নিয়ে আসলো ওআইসি। কামাল আবু আ'র এখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, অবৈধ রাষ্ট্রটির কারাগারে অন্তত পাঁচ হাজার ফিলিস্তিনি নাগরিক আটক রয়েছেন- এদের মধ্যে ৪৩ জন নারী, ১৮০ জন শিশু এবং ৭০০ জন অসুস্থ বলে ফিলিস্তিনের বেসরকারি একটি সংগঠন জানিয়েছে। সূত্র: আনাদুলু এজেন্সি আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ