বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যের ওহিওতে প্রথম বারের মতো মাইকে আজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে ওহিও কেন্দ্রীয় মসজিদে প্রথম বারের মতো মাইকে আজান দেওয়া হয়েছে। ওহিও কমুনিটির মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়ে এ অনুমোদন দেওয়া হয়েছে।

গত রোববার (১৮ জুলাই) ‍যুক্তরাজ্যে অনেক মসজিদের মতো ক্লিটন শহরের আলবার্ট এভিনিউর আর রহমাহ মসজিদে প্রথম বারের মতো মাইকে আজান দেওয়া হয়।

মসজিদের কর্মকর্তা মুহাম্মাদ আবদু বলেন, ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রয়োজনের সময়ে আজানের ঘোষণাটি এসেছে। করোনা ভাইরাসের ক'ঠিন সময় আমাদের একে অপরের কাছে আসা এবং আশায় বুক বাঁধা উচিত।

ইতিপূর্বে এপ্রিল মাসে মিনিপলিসের মসজিদে রমজান উপলক্ষে সাময়িক সময়ের জন্য প্রথম বারের মতো মাইকে আজান দেওয়া হয়। তা দেখে আইনবিদ ইসমাইল মুহাম্মাদ ওহিওর কেন্দ্রীয় মসজিদে আজানের অনুমোদনের জন্য চেষ্টা করেন। প্রায় চার মাসের অব্যাহত চেষ্টার পর মাইকে আজানের অনুমোদন হয়।

যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অধিকাংশ মসজিদে লাউড স্পিকার বা মাইকে আজান দেওয়া হয় না। ফলে তা কেবল মসজিদের ভেতরের লোকেরাই শুনতে পায়।ফলে মসজিদের বাইরে অবস্থানকারী বৃদ্ধ বা প্রতিবন্ধীরা আজান শোনা থেকে বঞ্চিত হয়। সবাইকে আজান শোনানোর অনুপ্রেরণা থেকে ইসমাইল মুহাম্মাদ এ উদ্যোগ গ্রহণ করেন। সূত্র: দ্য কলম্বাস ডিসপাচ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ