বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে কথা বলেছেন। আজ বুধবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে ইমরান খান প্রধানমন্ত্রীকে ফোন করেন। এ সময় দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়।

দুই নেতা প্রথমে কুশলাদি বিনিময় করেন। তারপর ইমরান খান বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয় ইমরান খানের কাছে তুলে ধরেন। এছাড়া তাদের মাঝে দেশের বন্যা পরিস্থিতি নিয়েও কথা হয়।

প্রেস সচিব জানান, এর আগে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে পাকিস্তান দূতাবাস।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ