বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

দূতাবাস বন্ধ করতে চীনকে ৭২ ঘণ্টা দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার হিউস্টনে দূতাবাস বন্ধ করতে চীনকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) কমিউনিস্ট পার্টির গ্লোবাল টাইমস পত্রিকার সম্পাদক হু জিজিনের এক টুইট বার্তা থেকে এই তথ্য পাওয়া যায়।

কনস্যুলেটের বাইরে হিউস্টন পুলিশ এবং দমকলকর্মীদের থাকা অবস্থায়ও কাগজপত্র পুড়ছিলো। কারণ তাদের ভেতর ঢুকার অনুমতি দেয়া হয়নি। স্থানীয় টেলিভিশনগুলো এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। তারই ঘণ্টা খানেক পরেই হু এই টুইট করেন। তবে তিনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন তা নিশ্চিত করেননি।

হিউস্টনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একাধিক পাত্রে আগুন জ্বালানো হয়েছে। এছাড়া দূর থেকে আগুনের ধোঁয়াগুলো আকাশে উঠতে দেখা যায়।

টিভি স্টেশন কেপিআরসি এবং কেএইচইউ জানিয়েছে, কমপ্লেক্সের ভিতরে দমকলকর্মীদের ঢুকতে অনুমতি দেওয়া হয়নি। অপর একটি সংবাদ মাধ্যম বলছে, আগুন নিভানো হয়েছিল। এ ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ