বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ঈদে শিক্ষক-কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ মাউশি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতির কারণে দেশের সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আসন্ন ঈদের ছুটিতে কর্মস্থলে থাকতে হবে। ছুটির মধ্যে বন্যাদুর্গতের সহায়তা ও মাঠ প্রশাসনের সঙ্গে কাজ করতে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

গতকাল বুধবার মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক সাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, চলমান বন্যাদুর্গত এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে খুলে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছিল। একই সঙ্গে বন্যাদুর্গত এলাকায় অবস্থিত মাউশির আওতাধীন সকল পর্যায়ের দফতর ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থানীয় প্রশাসন/দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সম্পৃক্ত থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠানোর জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ নির্দেশনাগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সার্বিক তদারকির মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ