বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় মৃত্যুতে ভারত বিশ্বে ষষ্ঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবশেষ চব্বিশ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাতে বৈশ্বিক মৃত্যুর তালিকায় ফ্রান্সকে টপকে ষষ্ঠস্থানে উঠে এসেছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ দেশটি।

কভিড-১৯ নিয়ে শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় দেশটিতে করোনায় ৭৪০ জন প্রাণ হারিয়েছেন। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০১ জনে।

বৈশ্বিক মৃত্যুর তালিকায় ভারতের উন্নতিতে সপ্তমস্থানে নেমে গেছে ফ্রান্স। পশ্চিম ইউরোপের দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ১৮২ জন। মৃত্যুর তালিকায় ভারতের ঠিক ওপরে রয়েছে ইতালি, ৩৫ হাজারের কিছু বেশি।

এই তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে বলে ওয়ার্ল্ডোমিটারের হিসেব থেকে জানা গেছে। শীর্ষ চারে থাকা বাকি দেশগুলো হলো- ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো ও ইতালি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ