বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দীর্ঘ ৮৬ বছর পর আয়া সোফিয়ায় জুমা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের আয়া সোফিয়া মসজিদে দীর্ঘ ৮৬ বছর পর আবার আজ জুমা অনুষ্ঠিত হলো। জামাতে অংশ নিয়েছেন তুরস্কের হাজার হাজার মুসুল্লি।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইকনিক আলী ইয়ারলিকায়া আজকের জুমা আদায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। করোনাভাইরাসের কারণে এতে প্রবেশে ৫টি দরজা উন্মুক্ত ছিলো। আজ স্থানীয় সময় সকাল ১০টা থেকে মসজিদটি মুসুল্লিদের জন্য খুলে দেয়ার কথা থাকলেও অনেক আগেই এর দরজা খুলে দেয়া হয়।

ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছিলো। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় ৫০০ বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ৮৬ ধরে এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল।

গত ১০ জুলাই তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্তরিত করার আদেশটি রহিত করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোনো বাধা থাকেনি।

সুলতান দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান) মুহামেত কনস্টান্টিনোপল বিজয়ের পর খ্রিস্টানদের কাছ থেকে আয়া সোফিয়া কিনে নিয়ে স্থাপনাটি মসজিদে রূপান্তর করেন। ১৪৫৩ সালের ১ জুনে মসজিদে রূপান্তরিত আয়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হযয়েছিলো। যাতে ইমামতি করেছিলেন ফাতিহয়ের শিক্ষক শায়খ আল শামসুদ্দিন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ