বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিটিএমসির নতুন চেয়ারম্যান জাকির হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন।

বুধবার (১৯ আগস্ট) এই সেনা কর্মকর্তাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ কামরুজ্জামানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আলাদা আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেনকে প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) কলেজ পরিদর্শক নিয়োগ দিতে তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আর বিইউপিএ’র কলেজ পরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিককে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ