রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্কে ফেরার পথে একমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাশাটি নিজ বানাইল এলাকার মোজাম্মেল হক (২৭) ও তার ভাই হিমেল হক (২৫)। নিউইয়র্ক নগরভিত্তিক সংবাদমাধ্যম এনওয়াই-১ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।

নিহত বাংলাদেশি দুই ভাইসহ চারজন এক গাড়িতে করে নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্কে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে একজন চালক গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তিনি একমুখী মহাসড়কের একবার ডানে আরেকবার আরেকবার বামে এভাবে গাড়ি চালাচ্ছিলেন।

অন্টারিও কাউন্টির এক্সিট ৪৩ ও ৪৪ এক্সিটের মধ্যবর্তী এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হক, হিমেল হক ও এক চালকের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় আরও ২ জন। আহতদের চিকিৎসার জন্য নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

নিহতের বাবা মো. সিরাজুল ভূঁইয়া বলেন, তিনি দুই ছেলের মরদেহ আনতে বাফালো যাচ্ছেন। মা-বাবার সঙ্গে তারা নিউইয়র্কে বসবাস করতেন।
ডিভি লটারির মাধ্যমে সেখানে গিয়েছিল তারা। দীর্ঘদিন যাবৎ সপরিবারে সেখানে তারা অবস্থান করছে আমেরিকার নাগরিক হিসেবে। বর্তমানে নান্দাইলে তাদের পরিবারের কেউ নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ