বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সেপ্টেম্বরে সংসদ অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৬ সেপ্টেম্বর রোববার একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন বসবে। ওইদিন সকাল ১১টায় অধিবেশন শুরু হবে। বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জনানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মুহা. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ অধিবেশন বসা সংক্রান্ত সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই করোনার মহামারির মধ্যেও এ অধিবেশন আহ্বান করা হয়েছে। ফলে অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে জানা গেছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

এর আগে গত ১০ জুন একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। আর করোনাকালীন এই বাজেট অধিবেশন শেষ হয় গত ৯ জুলাই। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসের ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পেশ ও তা পাস করা হয়। এ ছাড়া ওই অধিবেশনে ১৬টি সরকারি বিলের মধ্যে ৫টি বিলও পাস হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ