শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত

লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তাফা আদিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরুত বিস্ফোরণের পর সংকটে পড়া লেবাননে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক কূটনীতিক মুস্তাফা আদিবের নাম ঘোষণা করা হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, লেবানন পার্লামেন্টের বেশিরভাগ এমপির সমর্থনে আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী মনোনীত হন মুস্তাফা আদিব।

শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ সমর্থিত জোট, সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দল এবং অন্যান্য ছোট জোটগুলোর সমর্থন পেয়ে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পার্লামেন্টের ১২০ জন এমপির মধ্যে ৯০ জনের ভোট পাওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে মুস্তাফা আদিবের নাম ঘোষণা করেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।

জার্মানিতে নিযুক্ত লেবাননের সাবেক রাষ্ট্রদূত ছিলেন আদিব। দায়িত্ব গ্রহণ করে আদিব বলেন, ‘এখন কথা বলা ও প্রতাশ্রুতি দেওয়ার সময় নয়, বরং এখন আমাদের কাজ করার সময়। লেবাননবাসীর আশা পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

আদিব আরো বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ করুণায় আমরা সফল হব। জরুরি অর্থনৈতিক সংস্কারের জন্য পরীক্ষিত ও দক্ষ বিশেষজ্ঞদের বেছে নিতে পারব বলে আমরা আশা প্রকাশ করছি।’

গত ৪ আগস্ট রাজধানী বৈরুতের বন্দরের গুদামে মজুত থাকা রাসায়নিক দ্রব্যের ভয়াবহ বিস্ফোরণে প্রায় ২০০ মানুষ নিহত হন। এ ঘটনা দুর্নীতি ও অবহেলার অভিযোগে বিক্ষোভের মুখে পড়ে দেশটির সরকার। এতে প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকারের পদত্যাগের পর গভীর সংকটে পড়ে লেবানন।

-এটি