শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সৌদি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। রোববার (৩০ আগস্ট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলা চালানো হয়। খবর আরব নিউজের।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলছে, আবহা বিমানবন্দরের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিমানবন্দরে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আরব জোটের মুখপাত্র কর্নেল তুরকি আল-মালকি বলেছেন, ড্রোনটি আটকে দেয়ার ফলে বিমানবন্দরে কিছু স্প্লিন্টার ছড়িয়ে পড়ে। তবে কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানান তিনি।

তিনি বলেন, বিস্ফোরকবাহী নৌকা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, নৌ পথ ও বিশ্ব বাণিজ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, আরব জোট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জন্য হুমকি এই সন্ত্রাসবাদী মিলিশিয়াদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ