মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ইসরায়েলের সাথে চুক্তির পর যা বললেন আরব আমিরাতের ক্রাউন প্রিন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, ইসরায়েলের সাথে চুক্তির ফলে ফিলিস্তিনের গুরুত্ব কমে গেছে এই ধারণাটি ঠিক না। তিনি আজ এক বিবৃতিতে বিশ্ব নেতাদের এ ধারণা প্রত্যাখ্যান করেছেন। আরব নিউজ এজেন্সির সাথে আলাপকালে তিনি এ অবস্থানের কথা বলেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সাম্প্রতিক চুক্তি ফিলিস্তিনের সাথে সম্পর্কের টানাপোড়েন হবে না। এ কারণে আমাদের কাছে ফিলিস্তিনের গুরুত্ব মোটেও হ্রাস পাবে না।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনিদের দ্বিতীয় দেশ এবং সংযুক্ত আরব আমিরাত জেরুসালেমকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে চুক্তির পরে ইসরাইলি ও আমেরিকান কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল এই প্রথম ইসরাইলি বাণিজ্যিক বিমানে আবুধাবি পৌঁছেছে। সে সময় ইসরায়েল বিমান সৌদি আকাশসীমা ব্যবহার করেছে।

এসময় ইসরায়েলের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন রাষ্ট্রপতির সিনিয়র উপদেষ্টা জেরেদ কিশনার। যিনি এর আগে এক বিবৃতিতে বলেছিলেন যে, অন্যান্য আরব ও মুসলিম দেশ শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতের পদাঙ্ক অনুসরণ করবে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ