বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সহায়তা চেয়ে শেখ হাসিনাকে নেপালের প্রধানমন্ত্রীর ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের কৃষিখাতে সৃষ্ট সংকট দূর করতে দেশটিকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বিকেলে এক ফোনালাপে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে এ আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে শেখ হাসিনার কাছে ফোন করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তার দেশের কৃষিখাতে চলমান সংকট দূরীকরণে ৫০ হাজার মেট্রিক টন সার সহায়তা চান।

জবাবে ওলি যে পরিমাণ সার চেয়েছিলেন তা সরবরাহ করতে সম্মত হয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ২০ মিনিট ধরে চলা এই ফোনালাপে রেলপথে ট্রানজিট সরবরাহের বিষয়ে নেপালের প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন সরকার প্রধান। এ জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কে পি শর্মা ওলি।

ইহসানুল করিম বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য জোরদারে শিগিগরই দুই দেশের মধ্যে প্রিফারেনসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী শর্মা ওলিকে তার দেশে সফলভাবে করোনা ভাইরাস মোকাবিলার জন্য অভিনন্দন জানান। চলতি রোপণ মৌসুমে দেশটিতে সার সংকট তীব্র আকার ধারণ করতে পারে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর নেপালের প্রধানমন্ত্রী এই টেলিফোন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ