শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সালথার বিভাগদী শহীদ স্মৃ‌তি মহা‌বিদ্যালয় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফরিদপুরের সালথা উপজেলায় বিভাগদী শহীদ স্মৃ‌তি মহা‌বিদ্যালয় নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বুধবার সকালে মস‌জিদ ক‌মি‌টির সভাপ‌তি ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মাদ তা‌রিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সালথার বিভাগদী শহীদ স্মৃ‌তি মহা‌বিদ্যালয়ের সঙ্গে মিলিয়ে নতুন মসজিদটির নামকরণ করা হয়েছে 'বিভাগদী শহীদ স্মৃ‌তি মহা‌বিদ্যালয় মসজিদ'।

কুয়েতের একটি সংস্থার অর্থায়নে মসজিদটি নির্মিত হচ্ছে বলে জানান অধ্যক্ষ মুহাম্মাদ তারিকুল ইসলাম। মসজিদটি নির্মাণের উদ্দেশ্য যেন সফল হয়- এজন্য তিনি সবার নিকট দোয়া চেয়েছেন।

ভিত্তিপ্রস্তরস্থাপন অনুষ্ঠানে মস‌জিদ ক‌মি‌টির সদস্যগণ ছাড়াও মহাবিদ্যালয়ের প্রভাষক ও স্টাফরা উপ‌স্থিত ছি‌লেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ