বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যখাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যখাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘মৎস্যখাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এখাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ।’

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে বঙ্গভবনে সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি। তিনি রুই, কাতলা, পাবদা, গুলশা, মহাশোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

তিনি মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মুহা. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মুহা. ওয়াহিদুল ইসলাম খান, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ