বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

‘কোরআনে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনের মালমো শহরে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফে অগ্নি সংযোগের ঘটনায় গভীল উদ্বে ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, পবিত্র কোরআনে অগ্নি সংযোগ করে সন্ত্রাসীরা মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইসলাম ও মানবতার দুশমনদের বিরুদ্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জঘন্য ও উসকানিমূলক আচরণের জবাব কঠিনভাবে দিতে হবে।

নেতৃদ্বয় বলেন, এ ঘটনার মাধ্যমে সারা বিশ্বে একটি অশান্ত পরিবেশ তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে নতুন ছক আঁটা হচ্ছে। যা একটি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি ঘৃণার প্রকাশ ঘটানো হচ্ছে এবং ভয়াবহ যুদ্ধের দিকে আহ্বান করা হচ্ছে। সুইডেন ও ডেনমার্কে ইসলামবিদ্বেষী উগ্রপন্থী গোষ্ঠী কর্তৃক মহাগ্রন্থ পবিত্র কোরআন অবমাননার ঘটনা উস্কানীমূলক।

নেতৃদ্বয় আরও বলেন, ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী ও উগ্রবাদী রাজনীতিক রাসমুস পালাদুনের পরিকল্পনাতেই তার সমর্থকরা পবিত্র কোরআনে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। সুইডেনের উগ্রবাদী গোষ্ঠী একের পর এক বর্ণবাদ এবং জঘন্য অপরাধ করে যাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সুইডিশ সরকারকে এ ঘটনায় জোরালো পদক্ষেপ নিতে হবে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানান।

একই সাথে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রসমূহকে এই জঘন্য ঘটনার প্রতিবাদে বর্বর সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ