মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে নামছে ফিলিস্তিনি সংগঠনগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী অবৈধ দেশ ইসরায়েল ও আমেরিকার ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য ঐক্যবদ্ধ কৌশল ঠিক করতে ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন বৈঠকে বসতে যাচ্ছে। দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত বিশ্বাসঘাতকতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার পর ফিলিস্তিনি সংগঠনগুলো এই উদ্যোগ নিল।

আজ (বৃহস্পতিবার) অনলাইনের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ২০১৩ সালের পর এই প্রথম এ ধরনের বৈঠক হতে যাচ্ছে।

অধিকৃত পশ্চিম তীরে যে সমস্ত সংগঠন সক্রিয় রয়েছে তাদের নেতাদেরকে বৈঠকের জন্য রামাল্লায় মাহমুদ আব্বাসের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আর বিদেশে অবস্থানরত ফিলিস্তিনি নেতাদেরকে লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিনি দূতাবাসে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট আব্বাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দেবেন।

ফিলিস্তিন প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদাইনা জানিয়েছেন, এ বৈঠকের প্রধান উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনি ভূমি দখল, বর্ণবাদ, অবৈধ ইহুদি বসতি স্থাপন এবং পবিত্র আল-কুদস শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া। সূত্র: পার্স টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ