শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআনের অবমাননায় তিব্র নিন্দা খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআনের অবমাননা ও ফ্রান্সের ‘শার্লি হেবদো’ তে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র পুন:প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রদত্ত এক যেীথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, পবিত্র কুরআন ও মহানবী সা.কে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সুইডেন ও ডেনমার্কে ইসলাম বিদ্বেষী উগ্রবাদীরা পবিত্র কুরআন অবমাননার মাধ্যমে বিশ^ মুসলিকে আহত করেছে। পবিত্র কুরআণ পুড়িয়ে বা অবমাননা করে আল্লাহর বাণীকে মিটিয়ে দেয়া যাবে না, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল-কুরআন সংরক্ষিত আছে এবং থাবকে। বরং যারা কুরআনকে মিটিযে দিতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে।

পবিত্র কুরআন অবমাননার সাথে জড়িত ডেনমার্ক ও সুইডেনের উগ্রডানপন্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ফ্রান্সের বিবর্কিত রম্য পবিত্রকা ‘শার্লি হেবদো’র চলতি সংখ্যায় পুনরায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রকাশ করে বিশ^মুসলিমদের অন্তরে আঘাত করা হয়েছে। মুসলমানরা মহানবী সা.কে তাদের জীবনের চেয়েও ভালবাসে।

সুতরাং মহানবী হযরত মুহাম্মদ সা’ এর অবমাননা বিশ^মুসলিম কোনভাবেই বরদাস্ত করবে না। ফ্রান্সের বিবর্কিত রম্য পবিত্রকা ‘শার্লি হেবদো’র বর্তমান সংখ্যা অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কুরআনের অবমাননা ও ফ্রান্সের ‘শার্লি হেবদো’ তে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র পুন:প্রকাশের বিরুদ্ধে বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে রাষ্ট্রীয়ভাবে সুইডেন, ডেনমার্ক ও ফ্রান্সের সরকারের কাছে প্রতিবাদলিপি প্রেরণের দাবী জানান এবং বিশ^ মুসলিমকে এসব ইসলাম বিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জাননা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ