বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারত মহাসাগরে তেলের জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং ডিজেল রয়েছে ওই ট্যাংকারে।

বৃহস্পতিবার ভারতের পারাদ্বীপে যাওয়ার পথে শ্রীলঙ্কা বন্দরের কাছাকাছি আসলে হঠাৎ আগুন লেগে যায় জাহাজটিতে। সেখানে শ্রীলঙ্কা এবং ভারতের নৌসেনাদের প্রচেষ্টায় জাহাজটির আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত থেকে নিউ ডায়মন্ড ট্যাংকার নামের একটি জাহাজ ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল এবং ১ হাজার ৭০০ টন ডিজেল নিয়ে রওনা হয়েছিল।

ট্যাংকার জাহাজটিতে ২৩ জন কর্মী ছিলেন, যার মধ্যে ১৮ জন ফিলিপিনো এবং ৫ জন গ্রিক। আগুন নেভাতে গিয়ে দুজন কর্মী আহত হন বলে জানা গেছে। তার মধ্যে একজন এখনও নিখোঁজ। বাকিদের পানামার ফ্ল্যাগ লাগানো একটি জাহাজ প্রাথমিকভাবে উদ্ধার করে।

শ্রীলঙ্কার নৌ বাহিনীর কয়েকটি ছোট ছোট নৌকা জাহাজের সামনে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা বলেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও তেল লিক হওয়ার সম্ভাবনা আছে।

শ্রীলঙ্কার নৌসেনা বলেন, যদি তেল লিক হয় তাহলে সেটা মোকাবিলা করার মতো ব্যবস্থা তাদের নেই। ভারত এরমধ্যেই নৌ বাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে। আরও দু’টি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। যদি তেল লিক হয় তাহলে ভারতীয় নৌ সেনারা সেটি মোকাবিলা করবে বলে জানা গেছে। সূত্র: ডয়চে ভেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ