শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

সিংড়ায় আহ্বায়ক কমিটি গঠন করল রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসুদ: রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় চলছে ব্যাপক তৎপরতা। সেই ধারাবাহিকতায় নাটোর জেলাতেও হবে ওলামাদের বৃহত্তর প্লাটফর্ম রাবেতার জেলা কমিটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় নাটোর জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং সিংড়ার নেতৃস্থানীয় সকল ওয়ায়েজীন ও খুতাবাদের নিয়ে সিংড়া কোর্ট মসজিদে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে মুফতি জামাল উদ্দিন রব্বানীকে আহ্বায়ক, আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান ও আলহাজ্ব মাওলানা আকরাম হোসেন কে যুগ্ন-আহবায়ক এবং মুফতি জাকারিয়া মাসউদকে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- আলহাজ্ব হাফেজ ইসরাইল সাহেব মুহতামিম দারুল কুরআন মাদরাসা সিংড়া সঞ্চালনা করেন মাওলানা মাহবুবুর রহমান নাটোর।

বক্তব্য প্রদান করেন, মাওলানা মাসউদুর রহমান, মুহাদ্দিস কান্দিভিটা মাদরাসা, নাটোর, মাওলানা রেজাউল করিম নাটোরী, আহবায়ক নাটোর জেলা, মাওলানা রফিকুল ইসলাম, নাটোর, মাওলানা আকরাম হোসেন, নাজেমে তালিমাত, দমদমা মাদরাসা, মাওলানা ইদরীস আলী ভারপ্রাপ্ত মুহতামিম হামিদিয়া মাদরাসা সিংড়া, মুফতি আলী হাসান সাহেব মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব, মাওলানা আব্দুস সাকুর ও আলহাজ্ব মাওলানা হযরত আলী আনসারী, মাওলানা আবু ইউসুফ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা আতিকুর রহমান সাদী, ক্বারী মাওলানা মিজানুর রহমান, মাওলানা ওমর ফারুক, মাওলানা রাশেদুল ইসলাম যুক্তিবাদী, মাওলানা জাকারিয়া হোসেন, মাওলানা মিকাইল, মাওলানা রইসুল বাসার, মুফতি রুহুল আমীন, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম সহ প্রায় চল্লিশের অধিক উলামায়ে কেরাম।

সবশেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম সাহেব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ