বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কাঁদছে হাটহাজারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গত দুই দিনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সন্ধ্যায় শুনতে হলো সবচেয়ে কষ্ট ও দুঃখের ঘটনা। দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমিরে হেফাজতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদরাসা ও আশপাশে শোকের ছায়া নেমে আসে। যেন হাটহাজারীর আকাশ বাতাশ কাঁদছে।

মাদরাসার ভেতর ও বাইরে অনেকের চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। অনেকে নামাজে দাঁড়িয়েছেন। আশপাশের লোকজন জামেয়া অভিমুখে আসতে শুরু করেছে। ছাত্রদের কান্নায় ভারি হয়ে আছে আকাশ বাতাস। কুরআন তিলাওয়াত, নামাজে দেখা গেছে অনেক ছাত্রকে।

এদিকে আগামীকাল বাদ জোহর হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ঢাকায় কোনো জামাত হবে না। জানাজার এ সিদ্ধান্ত পারিবারিক ও আলেমদের সমন্বয়ে নেয়া হয়েছে। বিষয়টি একাধিক সূত্রে আওয়ার ইসলাম নিশ্চিত করেছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর সভাপতি, চট্টগ্রাম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজগড় আলী হাসপাতালে সন্ধ্যা ৬:২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে এদেশের আলেমসমাজ, সাধারণ মানুষ ও দেশ বিদেশে থাকা তাঁর কোটি কোটি ভক্তবৃন্দের কাছে। সারাদেশের ছাত্র-শিক্ষক ও তালিবুল ইলমরা তাঁর জন্য কুরআন তেলাওয়াত, নামাজ, দোয়া ও মাগফেরাত কামনায় মুনাজাত করছেন। তাঁর মৃত্যুতে শোতবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ