মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই শক্তিশালী ভূকম্পন সৃষ্টি হয়। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় কুমামোতো অঞ্চলের কাশিমা শহরের বিখ্যাত অয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা বহু মানুষ আটকা পড়েছেন বলে অগ্নিনির্বাপক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কিছু স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে মলটিতে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। ইতোমধ্যে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

টেলিভিশন চ্যানেল এনএইচকে-তে সম্প্রচারিত ফুটেজে সড়ক ও সেতুতে বিশাল ফাটল এবং বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। এই ঘটনায় অন্তত ৫০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং একটি বৃদ্ধাশ্রমের ১০ জন বাসিন্দা আহত হয়েছেন। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাাইচি এক বিবৃতিতে জানান, ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনো মূল্যায়ন করা হচ্ছে, তবে অনেকেই আহত হয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধারকাজে পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি জাপানের আত্মরক্ষা বাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা। তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রশাসনিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি এবং সেটি নিরাপদে সচল রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল অগভীর হওয়ায় আগামী কয়েকদিন শক্তিশালী আফটারশক বা অনুকম্পন অব্যাহত থাকতে পারে।

সূত্র: বিবিসি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ