রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

ইসরায়েল শান্তির শেষ সুযোগ ধ্বংস করছে: মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী অবৈধ দেশ ইসরায়েল শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিনি সংকট সমাধানের শেষ সুযোগ ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, তেল আবিব যুক্তরাষ্ট্রের তৈরি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে যা ইসরায়েলকে পশ্চিম তীরের প্রায় গোটা অংশকে গ্রাস করার সুযোগ করে দিয়েছে।

গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম বার্ষিক সাধারণ অধিবেশনে ভিডিও লিংকের মাধ্যমে দেয়া ভাষণে এ মন্তব্য করেন মাহমুদ আব্বাস। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইসরায়েল সহজেই ফিলিস্তিনিদের আরো ৩৩ শতাংশ ভূমি জবরদস্তিমূলকভাবে দখল করে নিতে পারবে যা এর আগের শান্তি পরিকল্পনাগুলোর মারাত্মক লঙ্ঘন।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'ফিলিস্তিনি জাতি আত্মসমর্পণ করবে না বরং তারা তাদের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে এবং একদিন অবশ্যই বিজয়ী হবে'।

তিনি আগামী বছরের গোড়ার দিকে একটি 'প্রকৃত শান্তি প্রক্রিয়া' শুরু করার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানান। মাহমুদ আব্বাস বলেন, হত্যা ও দখলদারিত্ব টিকে থাকা পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা কিংবা ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ