রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের

চাকরি হারাচ্ছেন মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকাসক্ত ২৬ সদস্যকে চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ শনিবার মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

এ সময় ডিএমপি কমিশনার জানান, মাদকাসক্ত সন্দেহে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হয়েছিল। তাতে ২৬ জনের ফলাফল পজিটিভ এসেছে। তাদের চাকরিচ্যুত করা হবে।

মাদকাসক্ত পুলিশ সদস্যদের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, মাদকাসক্তদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেয়া হলে অন্যদের কাছে সুস্পষ্ট বার্তা যাবে। তারাও বুঝতে পারবে যে, আমরা কাউকেই ছাড় দেব না।

এমন উদ্যোগের কারণে অনেকে ভালো হয়েছে উল্লেখ করে শফিকুল ইসলাম আরো বলেন, যেসব পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত অথবা মাদক কারবারীদের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সরাসরি মামলা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো হচ্ছে না।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ