বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে দেওয়া ভাষণে এই আহ্বান রাখেন তিনি।

শেখ হাসিনা বলেন, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যূত ১১ লাখেরও বেশি মানুষকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মিয়ানমার একজন রোহিঙ্গাকেও এখনও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে ছিল। ২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর দমন-পীড়নের মুখে আরও ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

মিয়ানমার তার দেশের এই নাগরিকদের ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও প্রত্যাবাসন শুরু হয়নি। রাখাইনে নিরাপদে বসবাসের নিশ্চয়তা না পেলে মিয়ানমার ফিরতে চাইছেন না তারা। রোহিঙ্গাদের ভয় কাটাতে মিয়ানমার সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে আন্তর্জাতিক নান ফোরামে অভিযোগ জানিয়ে আসছে বাংলাদেশ।

জাতিসংঘের সাধারণ পরিষদের গত বছরের ভাষণেও রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমার সরকারের নিষ্ক্রিয়তার কথা তুলে ধরেছিলেন শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ