রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রস্তাবে রাজি না সুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সুদান।

গতকাল শনিবার দেশটির প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে সন্ত্রাসবাদের তালিকা থেকে নাম অবমুক্ত করার যে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, তা গ্রহণ করবে না খার্তুম।

সুদানের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদের তালিকা থেকে সুদানের নাম সরিয়ে ফেলা উচিত। ৩০ বছর বাইরে থাকার পর সুদান এখন আন্তর্জাতিক অধ্যায়ে প্রবেশ করেছে। ফলে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিতেই হবে।’

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে এবং তারা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পথ অনুসরণ করবে। বিনিময়ে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেওয়া হবে।

এ প্রসঙ্গে আব্দুল্লাহ হামদ বলেন, গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সুদান সফরের সময় পরিষ্কার করে বলা হয়েছে, দুটো ইস্যু আলাদা করা জরুরি।

সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছেন বলে অভিযোগ তুলে ১৯৯৩ সালে দেশটিকে কালো তালিকাভুক্ত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ