বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়তে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। ৩ অক্টোবরের পর আরেক দফা বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। তবে নতুন করে আরও কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এ বিষয়ে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে শতভাগ করোনামুক্ত হওয়া সম্ভব নয়, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কতটা সফলতা আসছে সে বিষয়টিও ভাবা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব প্রতিষ্ঠান সচল হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের সেশনজটের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কি না সেটিও ভাবতে হচ্ছে আমাদের।’

এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু দিকনির্দেশনা রয়েছে। স্কুল-কলেজ খোলার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা একদম নেই বললেই চলে।

সূত্রটি বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১৫ দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এই সিদ্ধান্ত আগামী ৩ অক্টোবরের আগে জানা যাবে না। প্রসঙ্গত, ১৭ মার্চ থেকে কয়েক ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ