শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি>: ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সালথা উপজেলা সম্মেলন কক্ষে এ দিবসটি পালন করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক মুহা. ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আশরাফ আলী লিটু, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মুহা. ছরোয়ার হোসেন বাচ্চু ,আওয়ামী লীগ নেতা মুহা. খোরশেদ খান প্রমূূখ।

সভায় তথ্য অধিকার কি এবং এর আইন সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হাসিব সরকার।

তিনি বলেন, প্রশাসনের সকল স্তরে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ আইনের সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ