বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

রিফাত হত্যা মামলার রায় আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মামলার রায় আগামীকাল বুধবার। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন।

মামলার ১০ আসামির সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা প্রকাশ করছে রাষ্ট্রপক্ষ। তবে আসামিপক্ষের আইনজীবীরা মনে করছেন, সব আসামি বেকসুর খালাস পাবেন।

আদালত সূত্র জানায়, ১ জানুয়ারি বরগুনার জেলা ও দায়রা জজ আদালত ১০ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ, হত্যার ষড়যন্ত্র এবং আসামিদের পালাতে সাহায্য করার অভিযোগে অভিযোগ গঠন করেন। ৮ জানুয়ারি থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মোট ৭৭ জন সাক্ষীর মধ্যে ৭৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বাকি একজন সাক্ষী বিদেশে থাকায় সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি।

মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে শুধু জামিনে আছেন নিহত রিফাতের স্ত্রী ও মামলার সাত নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি। পলাতক রয়েছেন মামলার ৬ নম্বর আসামি মুহা. মুসা। বাকি আট আসামি রয়েছেন বরগুনার জেলা কারাগারে।

কারাগারে থাকা আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন। আসামিদের মধ্যে পলাতক মুসা ব্যতীত বাকিরা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত রিফাতের মা ডেইজি আক্তার বলেন, রিফাতকে আর ফিরে পাব না। এতদিন ধরে হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক রায়ের অপেক্ষায় আছি। আমাদের প্রত্যাশা আদালত সব আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন।

মামলার অন্যতম আসামি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মুহা. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, মিন্নির আইনজীবীরা যে যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেছেন, সেই যুক্তিতর্ক খণ্ডন করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছেন। মিন্নি যে নির্দোষ এটা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন আইনজীবীরা। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই বলছি, মিন্নি বেকসুর খালাস পাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ