মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে সংঘর্ষ, সহিংসতা, আটক ৭০ বিক্ষোভকারী ২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ফাঁসির রায়ের পরই মিন্নি গ্রেপ্তার: কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি হলেও এতদিন কারাগারের বাইরে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। তবে বুধবার দুপুরে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেয়ার পরই গ্রেপ্তার দেখায় পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন মিন্নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবু।

আইনজীবী বাবু বলেন, ‘রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার পরপরই মিন্নিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হবে।’

দুপুর পৌনে ২টার দিকে আলোচিত মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। ছয়জনের ফাঁসির পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও চারজনকে খালাস দেন বিচারক।

এর আগে রায় শুনতে সকাল নয়টার দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালতে হাজির হন মিন্নি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ