রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা 

আনওয়ারুল হক চৌধুরী র.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার গহরপুরের ঐতিহ্যবাহী হযরত শাহ সুলতান রহ. মাদরাসার প্রতিষ্ঠাতা, শায়খ আনওয়ারুল হক চৌধুরী র.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও বিগত শিক্ষাবর্ষের বোখারী শরীফের খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টা থেকে হযরত শাহ সুলতান রহ.মাদরাসার উদ্যোগে মাদরাসা মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা ও বুখারী শরীফের দারস প্রদান এবং দোয়া পরিচালনা করেন শায়খুল আল্লামা মুখলিছুর রহমান কিয়ামপুরী।

সভায় সভাপতিত্ব করেন হযরত শাহ সুলতান রহ মাদরাসার মুহতামিম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদরাসার নায়েবে মুহতামিম ও শিক্ষা সচিব মাওলানা নুমানুল হক চৌধুরী।

সভায় আলোচনা পেশ করেন, শায়খুল হাদীস আব্দুশ শহীদ, চাম্পারকান্দি, মাওলানা আতাউল হক, জালালাবাদী, মাওলানা শাহ নজরুল ইসলাম, পরিচালক ইসলামি ফাউন্ডেশন হবিগঞ্জ, মাওলানা নজরুল ইসলাম, মুহাদ্দিস হযরত শাহ সুলতান রহ মাদরাসা, আরবি ও ইংরেজি সাহিত্যিক মাওলানা মাহবুব সিরাজী, আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা আব্দুল হাই বাহুবলী, রায়পুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ