শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

‘আল্লামা শাহ আহমদ শফী রহ. এর একক প্রচেষ্টায় কওমি সনদের স্বীকৃতি আমরা পেয়েছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন মুসলিম বিশ্বের আধ্যাত্মিক ও ধর্মীয় অভিভাবক। ইসলাম ও মুসলিম উম্মাহর জন্য তিনি যে খেদমত করে গেছেন চিরদিন অম্লান হয়ে থাকবে। তিনি পুরো জীবন কোরআন-হাদিসের খেদমত করেছেন। দীর্ঘ ৮০ বছর শিক্ষকতা মহান পেশায় ব্রত ছিলেন। তার একক প্রচেষ্টায় কওমি মাদরাসার সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতি আমরা পেয়েছি। তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

শুক্রবার বিকেল ৩ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে দোয়া মাহফিল ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উদ্যোগে নগরীর কাপ্তানবাজার মাদরাসায়ে জমিরিয়া ইসলামিক রিসার্চ সেন্টার মিলনায়তনে দোয়া মাহফিল ও জমিয়তের কর্মী সম্মেলন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি মনিরুল হক কাসেমীর সভাপত্বিতে ও মহানগর জমিয়ত ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান জিহাদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, কেন্দ্রীয় মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- নগর সহ-সভাপতি মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমান, মাওলানা সারোয়ার আলম ভূইয়া, মাওলানা জসিম উদ্দিন বিজয়পুরী, মুফতি আমিনুল ইসলাম শফী, মাওলানা নুরুল হক সিরাজী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, মাওলানা ইজহারুল হক সিরাজী, হাফেজ বুরহান ও মাওলানা জাহিদ আল হাবিব প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ