বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইসরায়েলের সঙ্গে কোনও ধরণের চুক্তিতে যাবে না সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, আরব বিশ্বের বিশেষ করে ফিলিস্তিনি জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয়- ইসরায়েলের সঙ্গে কখনও এমন কোনও চুক্তি তার সরকার করবে না।

সিরিয়ার এ কর্মকর্তা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার কয়েক দশকের দ্বন্দ্বের বিষয়ে সিরিয়া একটি সামঞ্জস্যপূর্ণ নীতি অনুসরণ করে আসছে। এখন কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি করে ফিলিস্তিনিদের অধিকার এবং তাদেরকে বাস্তুচ্যুত করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার নিন্দা জানায় সিরিয়া।

তিনি বলেন, সিরিয়া নিজেই তার অধিকার ফিরে পাওয়ার জন্য রুখে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনিদের ব্যাপারে যেকোনও ধরনের ব্যক্তিগত এবং আপসকামী চুক্তির কঠোর বিরোধিতা করে। সিরিয়া সব সময় ইসরায়েলি শত্রুদের সঙ্গে যেকোনও চুক্তি সইয়ের বিরোধিতা করে এসেছে, যা আরব স্বার্থ এবং ফিলিস্তিনিদের অধিকার ক্ষতিগ্রস্ত করে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির ফলে শুধুমাত্র তাদের বলদর্পিতা এবং একগুঁয়েমি বেড়েছে, আর এতে আরব দেশগুলো দ্বিধা বিভক্ত হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের ফলে সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আরও শক্ত অবস্থান গ্রহণ করেছে।

গতমাসে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন তৃতীয় দেশ হিসেবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে। এর আগে মিশর সর্বপ্রথম ও জর্দান দ্বিতীয় আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ