রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা 

শীঘ্রই বাজারে আসছে ফিলিস্তিনি খেজুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ: ফিলিস্তিনি খেজুরের চাহিদা বিশ্বের সব দেশেই রয়েছে। দেখতে গাঢ় লাল এবং কিছুটা হলুদ বর্ণের চ্যাপ্টা ধরনের ওই খেজুর দেখলেই ভোজনরসিকদের জিভে পানি চলে আসে। আরবের অন্যান্য জাতের খেজুর থেকে ফিলিস্তিনি খেজুরের ভিন্নরকম স্বাদ রয়েছে। এ জন্য এর চাহিদাও বেশি।

উর্দু ভাষায় প্রকাশিত তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম তুর্কি নিউজ উর্দু জানিয়েছে, ফিলিস্তিনে খেজুর পাকছে। দেশটির কৃষকরা এখন বাগান থেকে খেজুর পাড়া ও প্যাকেটজাত করে বিভিন্ন দেশে রফতানি করতে ব্যস্ত সময় পার করছেন।

ফিলিস্তিনের গাজার দির আল বা-লা অঞ্চলটি খেজুরের জন্য বিখ্যাত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ফিলিস্তিনের কৃষকদেরকে গাছ থেকে খেজুর পাড়তে এবং প্যাকেটজাত করতে দেখা যায়। এতে অংশ পুরুষদের সঙ্গে নারীরাও অংশ নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ