রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা 

সরকারের জবাবদিহিতার অভাবেই গণধর্ষণের ঘটনা ঘটছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের জবাবদিহিতার অভাবেই সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার এমন ঘটনা ঘটছে। দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে যাতে বিশ্বের সামনে মাথা হেট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার এমন বিভৎস ঘটনার দায় কেউ এড়াতে পারেনা। আমরা প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জাতীয় পার্টির শাসনামলে নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছেন। নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করে এসিড সন্ত্রাস বন্ধ করেছিলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রকাশিত এক প্রতিবেদনের সমালোচনা করে বলেন, জাতীয় পার্টির কারণে সংসদে জবাবদিহিতা নিশ্চিত হয়নি এমন অভিযোগ সঠিক নয়।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, নব নিযুক্ত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন- চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম মোস্তফা, জহিরুল আলম রুবেল, যুগ্ম-মহাসচিব মোঃ বেলাল হোসেন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ হুমায়ুন খান, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ