বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

‘নারী ধর্ষণ, নির্যাতন ও দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী য়ৈদ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে।

তিনি বলেন, আজ মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই। সরকার মা বোনদের ইজ্জত আব্রæর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একদিকে নারী নির্যাতন ও ধর্ষণ, অপরদিকে দুর্নীতি সমানতালে চলছে। তিনি বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ অত্যন্ত খারাপ দৃস্টান্ত স্থাপন করেছে। ছাত্রলীগ প্রমাণ করলো তাদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়।

তিনি বলেন, দেশে একধরণের অস্থিরতা বিরাজ করছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রæর নিরাপত্তা নেই। এমতাবস্থায় একটি দেশ চলতে পারে না। তিনি সকলকে দেশ, ইসলাম ও মানবতার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজ সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীভন চরম দুর্বিষহ করে তুলেছে। একদিকে কাঁচাবাজার, চাল, তেল ও পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে মানুষ অনেক ভোগান্তি পড়েছে। এমতাবস্থায় সরকারকে বাজার নিয়ন্ত্রণে কঠোর ভুমিকা পালন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ