সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা  

আল্লামা শফীর কবর জিয়ারত করলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সদ্য প্রয়াত বেফাকের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর কবর জিয়ারত করেছেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ ১০ অক্টোবর (শনিবার) শফী রহ. এর কবর জিয়ারত করেন তিনি। এর আগে সকাল ১১ টায় মুফতিয়ে আজম মুফতি ফয়জুল্লাহ রহ. ও মাওলানা হাবীবুল্লাহ রহ. এর কবর জিয়ারত করেন তিনি। এ সময় মেখল মাদরাসার মুহতামিম মাওলানা নোমান ফয়েজীসহ মাদরাসার সিনিয়র উস্তাদদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আল্লামা শাহ আহমদ শফী রহ. এর কবর জিয়ারত শেষে হাটহাজারী মাদরাসার উস্তাদদের সাথে সৌজন্যে সাক্ষাত করেন আল্লামা মাহমুদুল হাসান। সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়েছেন হাটহাজারী মাদরাসার প্রধান শায়খুল হাদিস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাদরাসার শূরা পরিচালনা কমিটির সদস্য শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া ও মুফতি জসীমুদ্দীন প্রমূখ।

জানা গেছে, বেফাকের ভারপ্রাপ্ত এ সভাপতি আজ সন্ধ্যায় ঐতিহাসিক জিরি মাদরাসায় অনুষ্ঠিত ইসলাহী জোড়ে অংশগ্রহণ করবেন। এ সময় ইসলাহী জোড়ে আগত মুসুল্লিদের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন।

আরও জানা গেছে, জিরি মাদরাসার ইসলাহী জোড়ের বয়ান শেষে স্থানীয় অনেক মুসুল্লিদের বায়আত করবেন তিনি। যারা আল্লামা মাহমুদুল হাসান এর হাতে বায়আত হওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ