শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

চাঁদপুরে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে এক যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুর পৌর নির্বাচন চলাকালে একটি ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইয়াসিন (১৮)। তিনি শহরের কোড়ালিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর শহরের গনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছিল। এ সময় কেন্দ্রের বাইরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে এক পক্ষ ধারালো ছুরি দিয়ে ইয়াসিনের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়। পরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

অতিরিক্ত রক্তক্ষরণে আহত যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এইচ এম সুজাউদ্দৌলা রুবেল। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহত ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ