মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দেশে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫০০ জনে। এ ছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২০৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন করোনা রোগী।

আজ শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দেশে আরও আরও ১ হাজার ২৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৭ জন।

এদিকে শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৪৭ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ৬০ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ