মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভিপি নুরকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক ছাত্রীর করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেফতার করতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে।

শনিবার ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ-সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহবুব এ আলটিমেটাম দেন।

নুর ও তার সহযোগী মামুনদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সনেট মাহবুব বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে। এ ছাড়া সারা দেশে বিভিন্ন ধর্ষণের ঘটনায় রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন সনেট।

সারা দেশে ধর্ষণের মামলায় আসামিদের গ্রেফতার করা হলেও, ভিপি নুর ও তার সহযোগীদের কেন গ্রেফতার করা হচ্ছে না- সরকারের কাছে এমন প্রশ্ন রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতারা।

মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের পাশেই অনশন করছেন নুরদের বিরুদ্ধে মামলা দায়েরকারী ঢাবির ওই শিক্ষার্থী। মূলত ওই শিক্ষার্থীর দাবির প্রতি সমর্থন জানিয়েই শনিবার ঢাবি ক্যাম্পাসে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির ওই ছাত্রী অনশনে বসেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে অবস্থান নেন ছাত্রলীগের অন্তত ২০ জন নেতাকর্মী। এ ছাড়া ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেতাকর্মীও ওই ছাত্রীর সঙ্গে একাত্মতা জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ