শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

মাওলানা মামুনুল হক খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক। দলটির মহাসচিব মাওলানা মাহফুজুল হক বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রাজনীতি থেকে সড়ে দাড়ালে দলে এ শূন্য পদের সৃষ্টি হয়। এরপর আজ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে নির্বাহী কমিটির বৈঠকে নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেয়া হয় মাওলানা মামুনুল হককে।

জানা যায়, আজ শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে নির্বাহী কমিটির বৈঠক বসেছিলো। সেখানে দলটির বর্তমান মহাসচিব মাওলানা মাহফুজুল হক দলের দায়িত্ব ছেড়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপরই মাওলানা মামুনুল হককে মনোনীত করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের একাধিক নেতার সাথে কথা বলে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ডিসেম্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বোচ্চ ফোরাম মজলিসে শূরা বা আমেলা কমিটির মিটিং রয়েছে। সেখানে অনুষ্ঠিত হবে দলের কাউন্সিল। কাউন্সিল পরবর্তী ঠিক হবে দলের মূল নেতৃত্ব।

বর্তমানে দলটির সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা ইসমাঈল নূরপুরী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ