রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা

সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছেন পাকিস্তান জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে বর্তমান মুহতামিম মাওলানা ডক্টর আদিল খান সন্ত্রাসীদের গুলিতে শহিদ হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

আজ শনিবার পাকিস্তানের জামিয়া দারুলউলুম করাচিতে মাগরিবের নামাজ আদায় করে একটি দীনি মজলিসে উপস্থিত ছিলেন। মজলিস শেষে মাদরাসার ফেরার সময় শাহ ফয়সাল কলোনীতে মোটরসাইকেল অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা গাড়িতে গুলি চালায়। এতে গাড়ির ড্রাভার ও তিনি শাহাদাত বরণ করেন। তবে তার ছেলের নিহত হওয়ার বিষয়ে পাকিস্তানের কোনো পত্রিকা থেকে সংবাদ পাওয়া যায়নি।

জানা যায়, জামিয়া দারুলউলুম করাচির আজকের মজলিসে উপস্থিত ছিলেন, মুফতি মুহাম্মদ রফি উসমানি ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি হাফি.।

মাওলানা ডক্টর আদিল খান রহ. এর পিতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ.কেও একই ভাবে শহিদ করা হয়েছিলো।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দুটি গুলি মাওলানা আদিলকে আঘাত করে, একটি ঘাড়ে, অপরটি শরীরে। এ ঘটনায় সিন্ধু মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ হত্যার সাথে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন। সূত্র: সামা নিউজ, ডেইলি পাকিস্তান, পাকিস্তান টুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ