বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘নারী নির্যাতনসহ যেকোনো অপরাধে কঠোর অবস্থানে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নারী নির্যাতনসহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে রয়েছে। রোববার সকালে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোন আস্থা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের উপর ভর করেছে।

তিনি বলেন, বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন। জনগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোন প্রকার বাধা দিবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জণগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর ৩২তম স্প্যান আজ সকালে বসানো হয়েছে। এই সেতু এখন ৪ হাজার ৮০০ মিটার দৃশ্যমান। অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে এসে বিআরটিসিকে জনগণের সেবায় নিয়োজিত করার নির্দেশ দেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ