বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘প্রয়োজনের বেশি কোন পয়সা এখন খরচ করা চলবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার দ্বিতীয় ঢেউ এলে আবারও বিপুল অর্থের প্রয়োজন হবে রাষ্ট্রের। তাই নির্ধারিত বাজেটের মধ্যে থেকে প্রতিটি খাতে মিতব্যয়ী হতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভার সেনানিবাসে ১০টি ইউনিট ও সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকার প্রধান জানান, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তোলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষিতে আমার নির্দেশনাই ছিল প্রচুর পরিমান খাদ্য উৎপাদন করতে হবে। কোনভাবেই যেন খাদ্য সংকট না হয়। কারণ করোনা ভাইরাসের কারণে অনেক ক্ষুধা-মন্দা দেখা দিচ্ছে। অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে।

তিনি বলেন, কিন্তু বাংলাদেশে আমরা সঠিক সিদ্ধান্ত নেয়ায় সেই সমস্যা দেখা দিচ্ছে না। কিন্তু এখনও করোনার প্রভাব আছে। আশংকা করা হচ্ছে করোনার প্রভাব আরো দেখা দেবে। কারণে ইউরোপে নতুন করে দেখা দিচ্ছে। সেজন্য আমাদের আগেই সতর্ক থাকতে হবে। কারণ আমাদের অনেক টাকার প্রয়োজন হবে, মানুষকে অনেক ওষুধ দিতে হবে। অনেক ডাক্তার-নার্স লাগতে পারে। তাই আমাদের মিতব্যয়ী হতে হবে। আমাদের নেহাত যতটুকু প্রয়োজন তার বেশি কোন পয়সা এখন খরচ করা চলবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ