শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

বান্দরবানে পল্লি চিকিৎসকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা বান্দরবান>

বান্দরবানের জামছড়িতে এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে একদল পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা এ পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করে।

নিহতের নাম বাচোমং মারমা (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে জামছড়ি বাজারের একটি ওষুধের ফার্মেসীর দোকান করে আসছেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

নিহতের এক আত্মীয় জানান, পাহাড়ে আধিপত্যে বিস্তারের দ্বন্দে এই হত্যাকান্ড ঘটেছে। বাচোমং মারমা দীর্ঘদিন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) মূল এর সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি (জেএসএস) মূল ছেড়ে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মুহা. শহিদুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। তবে হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ