বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মাওলানা ড. আদিল খানের শাহাদাতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর সুযোগ্য সন্তান মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাতকে বিশ্ব মুসলমানদের জন্য মর্মান্তিক ও দুঃখজনক আখ্যা দিয়ে তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, এমন একজন শীর্ষস্থানীয় আলেমের হত্যাকাণ্ড সাম্প্রদায়িক উস্কানি ছাড়া কিছুই নয়। ড. আদিল খানের খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান তারা।

পাকিস্তানে বারবার এ ধরণের হত্যাকাণ্ড ও হামলা ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। নেতৃদ্বয় শহিদ ড. আদিল খানের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং জান্নাতে মরহুমের উঁচু মর্যাদা কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ