মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শুধু ধর্ষণ নয়, ব্যাভিচারের শাস্তিও কার্যকর করতে হবে: জমিয়ত ঢাকা মহানগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু ধর্ষণ নয়, জেনা-ব্যাভিচারেরও শাস্তি কার্যকর করতে হবে বলে দাবী জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

তারা বলেছেন, গোটা দেশে ধর্ষণ এক ভয়ংকর মহামারির রূপ ধারণ করেছে। এক শ্রেণীর লোক মা-বোনদের ইজ্জত-সম্ভ্রম লুটে নিচ্ছে। তারা মানবতার শত্রু। অতি দ্রুত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শুধু ধর্ষণের শাস্তি নয়, জেনা-ব্যাভিচারেরও শাস্তি কার্যকর করতে হবে।

গতকাল শনিবার (১০ অক্টোবর) বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেইটে ‘ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে’র দাবীতে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ-মিছিলপূর্ব সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদেমানীর পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজিপুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা হাফেজ ওমর আলী, মাওলানা হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী নূর মোহাম্মাদ ও মহানগর যুব জমিয়তের সভাপতি মুফতী সাইফুদ্দীন ইউসুফ ফাহীম প্রমূখ।

সভাপতির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, এ দেশের মুক্তিযোদ্ধারা ধর্ষণের এই বাংলাদেশ দেখার জন্য
মুক্তিযুদ্ধ করেননি। মানুষরূপী পশুদের এই হিস্রতা দেখার জন্য এই দেশ স্বাধীন করেননি। নোয়াখালীর বেগমগঞ্জে আমার মা কিংবা আমার বোন ধর্ষিতা হয়নি, ধর্ষিত হয়েছে আমার স্বাধীনতা। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনি অতি দ্রুত এই ধর্ষকদের থামান ও তাদের উপর মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ